ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ফরিদপুরের সালথায় নসিমন উল্টে বিপুল মাতুব্বর (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল মাতুব্বর নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের কবির মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল সেভেনআপ কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। নগরকান্দা থেকে সালথা আসার পথে ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ের মাজেদ মোল্লার বাড়ির সামনে নসিমন ঘোরাতে গিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটে চাপা পড়ে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
ফরিদপুরের সালথা থানার এসআই পরিমল বিশ্বাস জানান, নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্তূপ করে রাখা ইটের আঘাতে বিপুলের মৃত্যু হয়। বিপুলের পরিবারের অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied