চীনের আন্তর্জাতিক সেবা বাণিজ্যমেলা
‘চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিস (সিআইএফটিআইএস), ২০২২’ শুরু হয়েছে। ২০১২ সালে প্রথম সিআইএফটিআইএস আয়োজন করা হয়েছিল। শুরু থেকেই এটি বিশ্বে জনপ্রিয়তা পায়। এবারের মেলায় বিশ্বের ৫০০ শীর্ষ প্রতিষ্ঠানের ৪ শতাধিক ও আন্তর্জাতিক নেতৃস্থানীয় বিভিন্ন কোম্পানি অফলাইনে প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। গত বারের চেয়ে এবার অংশগ্রহণকারীর সংখ্যা ৩ শতাংশ বেশি।
প্রশ্ন হচ্ছে: সিআরএফটিআইএস কেন এতো জনপ্রিয়? সিআরএফটিআইএস আয়োজনের দশ বছর হলো চীনা পরিষেবা বাণিজ্য দ্রুত উন্নয়নের দশ বছর। ২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনা পরিষেবা শিল্প বৃদ্ধি পায় ১.৪৯ গুণ। পরিষেবা খাতে আমদানি-রপ্তানির বার্ষিক গড় বৃদ্ধির হার ৬.১ শতাংশ, যা গোটা বিশ্বের বৃদ্ধির গতির চেয়ে ৩.১ শতাংশ বেশি। চীনা পরিষেবা বাণিজ্য একটানা আট বছর বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। এ বছরের প্রথমার্ধে চীনা পরিষেবা আমদানি-রপ্তানি বৃদ্ধির হার ছিল ২১.৬ শতাংশ। অনেক বিদেশী প্রতিষ্ঠান সিআরএফটিআইএস’র মধ্য দিয়ে চীনা বাজারে প্রবেশ করেছে।
বর্তমান বিশ্ব কোভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে নিতে হিমশিম খাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর। এর মধ্যেও চীন সিআরএফটিআইএস আয়োজন করেছে। বিদেশী প্রতিষ্ঠানগুলো চীনের পরিষেবা বাজারে প্রবেশ করার জন্য সুযোগ পেয়েছে। এ ছাড়া, চীনা প্রতিষ্ঠানগুলোর জন্যও এই মেলা সুযোগ এনে দিয়েছে।
ইতালির এনগো-র (ENGO) এশিয়া বিক্রয় পরিচালক মাইকেল মেয়ার বলেন, চীনে তাদের ব্যবসা আরও উন্নত হবে বলে তাঁরা আশাবাদী। ভবিষ্যতে তাঁরা চীনে কাজের পরিধি আরও বাড়াতে চায়।
আসলে এই মেলার মাধ্যমে চীন শুধু যে একটি সেতুবন্ধন ও ফ্লাটফর্ম গড়ে তুলেছে তা নয়, বরং একটি উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি চীন ও বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য চীনা শক্তি এনে দিয়েছে।
সূত্র:সিএমজি।
এমএসএম / এমএসএম
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান
Link Copied