ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নতুনধারা ফাউন্ডেশন সভাপতির মৃত্যুতে ৩ দিনের শোক


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৯-২০২২ রাত ৯:৭

পহেলা সেপ্টেম্বর ২০২২ তারিখ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজধানী ঢাকায় এভার কেয়ার হাসপাতালে নতুনধারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার রুস্তম আজাদ ইন্তেকাল করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতেছিলেন। বার্দ্ধক্য জনিত কারনে তিনি শারীরিক ভাবে দুর্বল হলেও দীর্ঘদিন তিনি হার্ট রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমদ। নতুনধারার ফাউন্ডেশন তিনদিনের শোক ঘোষণা করছে। ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত শোকে সংগঠনের সকল অফিসে সাংগঠনিক পতাকা অর্ধনমিত রাখবে। কর্মজীবনে তিনি ছিলেন বাংলাদেশ বিমানের একজন উর্ধতন কর্মকর্তা। কর্মজীবন শেষে সিকদার রুস্তম আজাদ শিক্ষা ও সামাজিক নানা কাজে জড়িত ছিলেন। ২০০৫ সালে তিনি নতুনধারা ফাউন্ডেশনে যোগ দিয়ে দু’বছর পরে সভাপতির নির্বাচিত হয়েছেন। এরপরে টানা এক দশক সভাপতির দ্বায়িত্ব ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। মরহুমের জনাজা আজ রাতে তার ঢাকার বসভবনস্থ ইস্কাটন মসজিদে হওয়ার কথা রয়েছে। মরহুমের মরদেহ রাতেই রওনা দেবে বরগুনার উদ্দেশ্য। পরবর্তী জানাজা ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার নিজ জন্মস্থান বরগুনা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে প্রথমবার এবং নিজ গ্রামের বাড়ি নলী জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বীর মুক্তিযোদ্ধা সিকদার রুস্তম আজাদ মৃত্যুর আগে ৫ সন্তান, স্ত্রী এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত