ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তিস্তাপাড়ের ৩ হাজার পরিবার পানিবন্দি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ১১:৩৫

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, নদীর পানি বাড়ায় চর ও নিম্নাঞ্চলের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন। 

আসফা উদ দৌলা জানান, উজানের ঢলে তিস্তার পানি আজ (শুক্রবার) সকাল ৬টার দিকে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। 

পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের চর গ্রামগুলো তলিয়ে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন সেখানকার জনপ্রতিনিধিরা। 

বিভিন্ন চরাঞ্চলের জনপ্রতিনিধিরা জানান, তিন হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তিস্তার পানি বাড়ছে। নদীসংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। 

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, নদীর নিম্নাঞ্চলে বসবাসকারীরা পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের সাহায্য-সহযোগিতা প্রয়োজন।  

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত