ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

যমুনা-ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি, গাইবান্ধায় ৮ ইউনিয়নে ভাঙন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ৩:৩০
উজানের ঢলে ব্রহ্মপুত্র-যমুনার পানি বৃদ্ধির ফলে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ৮ ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা ও আবাদি জমি। ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধির ফলে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা, ভুষিরভিটা, রতনপুর, গজারিয়া ইউনিয়নের কাতলামারী, গলনা ও জিয়াডাঙ্গা গ্রামে সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে নদীগর্ভে বিলিন হচ্ছে বাড়িঘর, গাছপালা ও আবাদি জমি। এছাড়াও ফুলছড়ি সদর, ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে।
 
 
জানা গেছে, উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা এলাকায় ভাঙনের গতি বেড়েই চলছে। বাড়িঘর, গাছপালা কেটে নিয়ে এলাকা ছাড়ছেন নদীপাড়ের মানুষ। আশ্রয় নিচ্ছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। 
 
এদিকে সাঘাটা উপজেলার হলদিয়া, সাঘাটা ও ভরতখালী  ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে মুন্সিরহাট, গোবিন্দি, হাটবাড়ী গ্রামে নদীভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, বাজার, ৫ শতাধিক ঘরবাড়ি, আবাদি জমি, গাছপালাসহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।  এ পর্যন্ত যমুনা নদীর ভাঙনে দুই শতাধিক পরিবারের বাড়িঘর, বসতভিটা, শতাধিক বিঘা আবাদি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 
 
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উড়িয়া ইউনিয়নের কটিয়ারভিটা থেকে ভুষিরভিটা পর্যন্ত ৬৫০ মিটার এলাকার ভাঙন রোধে পরিকল্পনা বাস্তবায়িত হবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ওই এলাকায় ৬৫ হাজার বালুভর্তি জিওব্যাগ ফেলা হবে। এছাড়া সাঘাটার ভাঙনকবলিত এলাকায় ঠিকাদারের মাধ্যমে জিওব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল