ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় ফের বাড়ছে পানি, চাষাবাদে শঙ্কায় চরাঞ্চলবাসী


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:১৪
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা নদীতে চতুর্থ দফায় নতুন করে আবারো পানি বৃদ্ধি পাচ্ছে। নতুন করে পানি বৃদ্ধির ফলে জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা, অর্জুনা, নিকরাইল ও গোবিন্দাসী চরাঞ্চলে বিভিন্ন রবি ফসল চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। এতে বর্তমানে ভুট্টা, মিষ্টি আলুসহ বিভিন্ন জাতের কালাই ও সবজি বীজ রোপন করা থেকেও কৃষকরা বিরত থাকছেন। এদিকে, চরাঞ্চলের অসংখ্য ফসলি জমি ভাঙন অব্যাহত। 
 
গাবসারা চরাঞ্চলের কালিপুর এলাকার কৃষক আলীম মিয়া, সবুর আলী ও সরুজ্জামান জানান, গত কয়েক মাস ধরে নদীর পানি শুকিয়ে যাওয়ায় অসংখ্য চর জেগে উঠেছে। এতে অনেকেই চাষাবাদ শুরু করি। ফলে পাটসহ অনেক ফসলের ফলন ভালো হয়। গোখাদ্যেও ভরপুর হয় সবুজ ঘাসে। হঠাৎ দ'তিন দিন ধরে যমুনায় পানি বাড়ছে। পানি বৃদ্ধি দেখে আপাতত বিভিন্ন ধররনর রবি ফসল ও সবজি বীজ রোপন করছি না। পরিস্থিতি দেখে চাষাবাদ শুরু করব।
 
এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর জানান, কয়েক মাস আগে যমুনা নদীর পানি কমে গেলে চরাঞ্চলের কৃষকরা পাট, তিলসহ বিভিন্ন ধরণের ফসল রোপন করে। সে সময় ভয়াবহ বন্যায় তিল ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে, পাটের তেমন ক্ষতি না হওয়ায় এ বছর পাটের ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে চরাঞ্চলে ভুট্টা, মিষ্টি আলু, মাশ কালাই ও খেসারি কালাইসহ ইত্যাদি ফসলের প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। পানি বৃদ্ধির পরিস্থিতি বুঝে ফসলের বীজ রোপণ করবে তারা।
 
যমুনা নদীতে পানি বৃদ্ধির প্রসঙ্গে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর সকাল থেকে শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল ৬ টা পর্যন্ত পানির লেভেল মতে যমুনা নদীর পোড়াবাড়ী পয়েন্টে বিপদসীমার ২২৬ সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। বড় ধরণের বন্যার সম্ভাবনা নেই। এছাড়া ভাঙনকবলিত এলাকাগুলো জিও ফেলার কার্যক্রম চলমান।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন