মোবারকগঞ্জ চিনিকলে আখ রোপন মৌসুমের উদ্বোধন
আগাম করবো আখের চাষ, সুখে থাকবো বার মাস-এই প্রত্যয় নিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও ঝিনাইদহ জেলা তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিল লিমিটেডের ২০২২-২৩ আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আখের বীজ জমিতে রোপন করে আনুষ্ঠানিক ভাবে শুভউদ্বোধন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ২রা সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বেলা ১১ টার দিকে শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মাঠে আব্দুস সালামের জমিতে উন্নত জাতের আখের বীজ রোপণের মধ্য দিয়ে এ বছরের আখ রোপণ মৌসুমের উদ্বোধনের মাধ্যমে শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ এ সময় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির চৌধুরি, মোবারকগঞ্জ সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহকারী সম্পাদক মোঃ গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সহ-সভাপতি ফজের আলী, মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন ইউনিটে মিলের বিভাগীয় মহা-ব্যবস্থাপক,শাখা প্রধান, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। পুকুরিয়া গ্রামের প্রায় শতাধিক আখ চাষী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল আজীম আনার এমপি বলেন, বর্তমান সরকার চিনিকল
গুলো টিকিয়ে রাখতে বদ্ধ পরিকর তবে এর প্রধান কাঁচামাল আখচাষ বৃদ্ধি করতে হবে। সরকার আখের মূল্য বৃদ্ধি করায় আখচাষীদের মাঝে আখরোপনের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে । আশা করি চলতি রোপন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন হবে।
এমপি আনার বলেন,আখ চাষে একদিকে যেমন কোনো ঝুঁকি নেই অন্যদিকে অত্যন্ত লাভজনক।তাই সকল চাষীদের প্রতি আমার আহবান থাকবে বেশি বেশি আখা চাষ করে মোবারকগঞ্জ চিনিকল টিকিয়ে রাখতে আখঁ চাষিদের ভুমিকা অপরিসীম।
আনার আরো বলেন, এই এলাকার জনগন,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,চিনিকলের শ্রমিক,কর্মচারী, কর্মকর্তা সকলের সহযোগিতায় চিনিকলটির মাড়াই কার্যক্রম অব্যাহত আছে। আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি মোবারকগঞ্জ সুগার মিলের আওতায় আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখতে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খাঁন বলেন, এ অঞ্চলের একমাত্র ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলের কারনে এ অঞ্চল অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী। আমরা আখচাষ বৃদ্ধি করে চিনিকলটি টিকিয়ে রাখব।
এমএসএম / এমএসএম
৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান নিয়ে বিপাকে রেল
শেরপুরের শ্রীবরদীতে ট্রাংকের ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহানবীকে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বগুড়ায় হামের উপসর্গে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোণার সদর উপজেলায় ঝড় তুফানে বাড়িঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি
বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ
আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
মধুখালিতে চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে যমজ ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন
হোমনায় যুবককের কোমরে মিলল বিদেশী পিস্তল ও গুলি-ম্যাগাজিনসহ আটক
পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সপ্তম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন