ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

দেশে খাদ্য উৎপাদন ও নতুন ফসলের জাত উদ্ভাবনে কৃষি বৈজ্ঞানিকগণ নিরসল ভাবে গবেষনা চালিয়ে যাচ্ছেন


ইউসুফুর রহমান, জৈন্তাপুর photo ইউসুফুর রহমান, জৈন্তাপুর
প্রকাশিত: ২-৯-২০২২ বিকাল ৫:৫৮
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে প্রচুর পরিমান খাদ্য মজুদ রয়েছে।  সরকার দেশের প্রান্তিক কৃষক ও গরীব স্বল্প আয়ের মানুষের মধ্যে ওএমএস (ওপেন মার্কেট সেইল) প্রক্রিয়ার মাধ্যমে চাল বাজারে বিক্রয় কার্যক্রম শুরু করেছে। সরকার দেশের অর্থনৈতিক ও কৃষি ব্যবস্থার উন্নয়নে খাদ্য উৎপাদনে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। কৃষকদের বিনামূল্যে সার-বীজ সহ নানা উপকরণ দিয়ে সহায়তা করা হচ্ছে। মানুষের পুষ্টিকর খাদ্যের চাহিদা পুরনে দেশের কৃষি বৈজ্ঞানিকগন নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করতে নিরলস ভাবে গবেষনা কাজ চালিয়ে যাচ্ছেন।
গ্রামীণ জনপদের বসত বাড়ি ও পাহাড়ি এলাকায় বিভিন্ন প্রজাতির ফসলী চারা রোপন করার আহবান জানান। গত ২ সেপ্টেম্বর শুক্রবার সকালে জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কৃষি ইনস্টিটিউট সেন্টারে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্পের অর্থায়নে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা সেন্টার আয়োজিত বারী গোলমরিচ-১ফসলের আধুনিক চাষাবাদের  কলাকৌশল শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
 ড. শাহ মো: লুৎফুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবর্হী  অফিসার আল-বশিরুল ইসলাম,
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসারর (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, কানাইঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমদাদ হোসেন। সাইট্রাস গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড.এমএইচএম বোরহান উদ্দিন ভুইয়া অনুষ্ঠান  পরিচালনা করেন।  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষনা কেন্দ্রের  বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফয়সল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। পরে প্রধান অতিথি সাইট্রাস গবেষণা কেন্দ্রের বিভিন্ন প্রজাতির বাগান পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে  কৃষি উন্নয়ন বিষয়ক পরামর্শ প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন

মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা

বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার

নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়। 

​রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক

কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ

কালিয়ায় সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ