ঝিনাইদহ লেডিস ক্লাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঝিনাইদহ লেডিস ক্লাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সার্কিট হাউস মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ, ঝিনাইদহ মো. নাজিমুদ্দৌলা, জেলা ও দায়রা জজ পত্নী মিসেস নাজিমুদ্দৌলা ও পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম,পিপিএম (বার)।
সম্মানীত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সরকারি কেসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, ঝিনাইদহ জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের সচিবপত্নী সাহরিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম রেজা পিএএ, লেডিস ক্লাবের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-পত্নী মোছা. সারমিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়, লেডিস ক্লাবের সহ-সভাপতি ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, ভিপি শাখা)রাজিয়া আক্তার চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এস এ শাখা, আর এম শাখা)পার্থ প্রতিম শীল,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা, সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা) মোঃ জিন্নাতুল ইসলাম, লেডিস ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী ড. নাজনীন নাহার,জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমান, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নমিতা ভৌমিক, লেডিস ক্লাবের সহ-সম্পাদক লায়লা ইয়াসমিন এবং লেডিস ক্লাবের নির্বাহী সদস্য ও বিসিক এর উপব্যবস্থাপক সেলিনা রহমান মিনা।অনুষ্ঠানটি সাবির্ক পরিচালনায় ছিলেন, লেডিস ক্লাবের নির্বাহী সদস্য ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি)শারমিন আক্তার সুমী। এছাড়াও উপস্থিত ছিলেন ছয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং ছয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানস্বরূপ নগদ অর্থ প্রদাণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত
বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ
কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী
রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ
মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা
দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!