ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬

নাজিরপুরে মাদ্রাসায় নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন


মশিউর রহমান, নাজিরপুর photo মশিউর রহমান, নাজিরপুর
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৩:৫৪
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবরা ইউনিয়নের ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্রী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডুমরিয়া নেছারিয়া বালিকা আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 
দুই শতাধিক জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মো. আবুল কালাম বেপারী, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলম ফকির, মো. আ. জলিল বেপারী ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী (নৈশপ্রহরী) পদে মো. কামালউদ্দীন, স্থানীয় কাইয়ুম বালি, নুরুল ইসলাম প্রমুখ। 
 
বক্তারা এ সময় ওই মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক ও সভাপতি মো. মোস্তফা কামাল তাদের মনোনীত প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৫-৭ লাখ টাকার বিনিময়ে অযোগ্য লোক নিয়োগ দিয়েছে  বলে অভিযোগ করেন।   
 
বিদ্যুৎসাহী সদস্য মো. আবুল কালাম বেপারী জানান, গত ২৬ আগস্ট একজন নৈশপ্রহরী, একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে পিরোজপুর ফাজিল মাদ্রাসায় লোক দেখানো সাক্ষাৎকার গ্রহণ করে প্রার্থী নির্বাচন করা হয়। নির্বাচিতদের নিয়োগ প্রদানের জন্য গর্ভর্নিং বডির সদস্যদের অনুমোদন প্রয়োজন। অবৈধ নিয়োগ বৈধ করার লক্ষ্যে অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ভুল বুঝিয়ে রেজুলেশন বহিতে স্বাক্ষর আনার জন্য হুমকি প্রদান করেন। আমাকেও হুমকি দিয়ে স্বাক্ষর নেয়ার জন্য চাপ সৃষ্টি করলে গতকাল শুক্রবার নাজিরপুর থানায় উপস্থিত হয়ে এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করি, যার নং- ৫৮/২২,তাং- ২/৯/২২।
 
এদিকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী (নৈশপ্রহরী) পদে মো. কামালউদ্দীন জানান, মাদ্রাসার অধ্যক্ষ আমাকে এই পদে নিয়োগ দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে আমাকে নিয়োগ না দিয়ে অন্য এক প্রার্থীর কাছ থেকে অধিক টাকা নিয়ে নিয়োগ দিয়েছেন।
 
অবিলম্বে তারা ওই নিয়োগ স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগের দাবি জানান।
 
এ ব্যাপারে অধ্যক্ষ একেএম ফজলুল হক জানান, আমি বৈধভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। তবে নিয়োগ বোর্ডে যেসব সদস্য উপস্থিত ছিলেন না, তাদের রেজুলেশনে স্বাক্ষর দেয়ার জন্য আমি অনুরোধ করেছি।
 
মাদ্রাসার সভাপতি মো. মোস্তফা কামাল জানান, নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরই নিয়োগ দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

এমএসএম / জামান

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড

অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা

দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত

শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়