ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূমিদস্যুদের নজর এখন আবদুল হাই সাহেবের বাড়ির দিকে,অসহায় ও নিরাপত্তাহীনতায় পুরো পরিবার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-৯-২০২২ রাত ৯:৩৩

মোঃ আবদুল হাই এবং তার পরিবার ২/১, হরিরামপুর,দারুস সালাম,মিরপুর এই বাড়িটিতে ২৭ বছর যাবত বসবাস করছেন।১৯৯৫ সালে জনাব আব্দুল হাই সাহেব জনৈক হানিফ নামক ব্যাক্তির কাছ থেকে বর্তমান জায়গাটি ক্রয় করে স্বপরিববারে বসতভিটা নির্মান করে বসবাস করতে শুরু করেন। এবং বিগত ২৭ বছর ধরে উনার নামেই বর্তমান বাড়িটির সরকারি বিদ্যুৎ, পানি চলমান। হঠাৎ করেই প্রায় ২৭ বছর পর নরসিংদীবাসী বাদল কর নামক এক ব্যাক্তি বাড়িটির মালিকানা দাবি করে মিথ্যা মামলা করে। তাছাড়াও তিনি জানান তাদের পুর্বপুরুষেরা বিগত শতাব্দী ধরে অত্র মিরপুর বাগবাড়ি এলাকার সম্মানিত অধিবাসী। অদ্য ০৪/০৮/২০২২ তারিখ, সকাল ১১টা নাগাদ তাদের মালিকানাধীন বাড়ি দখল করতে আসে কতিপয় ভূমিদস্যুরা। তারা ৫০/৬০ জন নারী এবং দেড় শতাধিক ভাড়া করা মানুষজন নিয়ে অতর্কিত হামলা করে এবং বাদল কর এর মালিকানার সাইনবোর্ড লাগানোর চেষ্টা করে। পরিকল্পিতভাবে তারা প্রায় ২০০ মানুষকে নিয়ে আসে এবং তাদের ভাড়া করে আনা একটি টিভি চ্যানেল কে নিয়ে আসে, যারা কিনা তাদের এবং তাদের সাহায্যে এগিয়ে আসা এলাকাবাসীদেরকে জামাত বিএনপির নেতা হিসেবে দাবী করে ভুয়া সংবাদ প্রচার করে।২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি এবং জামাত-বিএনপি নেতাদের সাথে আমার বাবার নাম জড়িয়ে, কোন রকমের যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। দুঃখ প্রকাশ করে আবদুল হাই সাহেব জানান,একটা মহল এটা এখন হিন্দু-মুসলমান ইস্যুতে নিয়ে হিন্দু-মুসলমানের মাঝে দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন,হিন্দু-মুসলমান আমরা সবাই ভাই ভাই।হিন্দু ধর্মাবলম্বীদের তিনি সম্মান করেন।এটা একটি জায়গা জমি সংক্রান্ত বিষয়,হিন্দু-মুসলমান ইস্যু নয়।এটাকে একটি চক্র হিন্দু-মুসলমান ইস্যুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা সরেজমিন বার্তাকে জানান,তাদের বাঁচাতে এগিয়ে আসা এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গদের নামের সাথে জামাত বিএনপির নাম জড়িয়ে ভুয়া সংবাদ প্রচার করে।এমনকি সাহায্য করার জন্য এগিয়ে আসা প্রতিবেশি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা দারুসসালাম থানার সহ-সভাপতি জনাব আলমগীর সাহেবকে ও আমির,তপন,বাবু সহ অনেককে জামাতের নেতা হিসাবে প্রচার করা হয়। সমাজের আরো বিশিষ্ট ব্যাক্তিদের নামের সাথেও জামাত বিএনপির নাম জড়িয়ে ভুয়া সংবাদ প্রচার করে।উল্লেখিত আবদুল হাই সাহেব জানান,তিনি থানা আওয়ামী লীগের সদস্য।তার কথার প্রমাণসরূপ তিনি আমাদের আওয়ামী লীগের সদস্য কার্ড সরেজমিন বার্তাকে প্রদর্শন করেন। দারুসসালাম থানার কর্তব্যরত পুলিশ অফিসাররা সরেজমিনে এসে পরিস্থিতি তদন্ত করেন।মামলা চলাকালীন সময়ে কোর্টের কোনরকম রায় ছাড়াই জনৈক বাদল কর এর সাইনবোর্ড লাগানোর চেষ্টা করা এবং ২০০ এর অধিক লোক নিয়ে বাড়িতে এইভাবে জবরদখলপুর্বক হামলা চালানোর বিষয়ে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা আক্রমনকারীদেরকে সতর্ক করেন। সর্বশেষ আবদুল হাই সাহেব জানান,উনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল।তাই মামলা চলাকালীন উনারা অনুরোধ করেন যাতে করে উনাদের কোন প্রকার হয়রানি করা না হয় এবং উনাদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত