ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বেতন নিয়ে অসন্তোষ, মাঠেই নামতে চায় না শ্রীলঙ্কা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৫-২০২১ সকাল ৭:৫৩

বাংলাদেশ সফরে আছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। ২৩ মে তামিম ইকবালদের সঙ্গে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে লঙ্কান শিবিরে স্বস্তি নেই। হতাশা সঙ্গী করেই অবশ্য ঢাকায় পা রেখেছে তারা। বেতনে কোপ পড়ায় মাঠে নামার শক্তিটাই যেন হারিয়ে যাচ্ছে তাদের। বাংলাদেশ সিরিজটা হচ্ছে ঠিকই কিন্তু এরপরই ভারতের বিপক্ষে খেলতে নারাজ তারা।

শ্রীলঙ্কান বোর্ডের চুক্তিতে সই দিতে নারাজ শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটাররা। যার মধ্যে আছেন টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেছাড়াও দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ।


বোর্ড যখন জানাল নতুন চুক্তিতে বেতন কমবে প্রায় ৪০ শতাংশ, তখনই নড়েচড়ে বসছেন সিনিয়ররা। এনিয়ে তারা কথা বলেছেন আইনজীবীদের সঙ্গে। ক্রিকেটারদের আইনজীবীরা এনিয়ে কাজ করে যাচ্ছেন। এটা দ্রুত সমাধান না করতে পারলে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে বিপদে পড়তে পারে শ্রীলঙ্কা। সিনিয়ররা বয়কট করতে পারেন সিরিজ।

সামনেই ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার। এ অবস্থায় চুক্তি নিয়ে তৈরি হলো জটিলতা। ম্যাথিউসদের আইনজীবীরা জানাচ্ছেন-অন্য দেশের ক্রিকেটারদের থেকে প্রায় ১ তৃতীয়াংশ কম অর্থ দেওয়া হচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের।নতুন চুক্তিতে ৬টি ভাগে ভাগ করা হয়েছে দেশটির ক্রিকেটারদের। ‘এ’ বিভাগে ৬ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি অর্থ পাবেন তারা। ৫১ লক্ষ থেকে প্রায় ৭৩ লক্ষ রুপি পেতে পারেন তারা। ধনঞ্জয় ডি সিলভা প্রায় ৭৩ লক্ষ রুপি পাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে গ্রেড সি সব থেকে কম টাকা পান যে ক্রিকেটাররা, তাদের আয় প্রতি বছরে ১ কোটি রুপি!

এনিয়ে অবশ্য শ্রীলঙ্কার বোর্ডে বেশি ভাবতে রাজি নয়। উপদেষ্টা কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা স্পষ্ট জানিয়ে রেখেছেন, ‘ক্রিকেটারদের যা পারফরম্যান্স- তার ভিত্তিতে আমরা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ বোর্ড জানিয়ে দিয়েছে ৩ জুনের মধ্যে চুক্তিতে সই করতে হবে ক্রিকেটারদের। সন্দেহ নেই এমন সিদ্ধান্তে পরিস্থিতি জটিল হলো আরও। মুখোমুখি অবস্থানে বোর্ড ও ক্রিকেটাররা। 

রিয়াদ / রিয়াদ

দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ফা’যের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

রিপাবলিকানদের পরাজয়ের একটি কারণ ইরান যুদ্ধ, স্বীকার করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সায়েদ

সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৬ দিন পর স্পেনের পরিবহনমন্ত্রীর পদত্যাগ

ইরানে আপাতত হামলার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

মিয়ানমারের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক আদালত

ইসরায়েলকে সামরিক অর্থ সহায়তা বন্ধ করে দেওয়া হবে, বললেন ট্রাম্প

কয়েক হাজার ইনজেকশনসহ বাংলাদেশ থেকে থাইল্যান্ড যাওয়া যাত্রী আটক

যুক্তরাষ্ট্রের নির্বাচনে অন্যতম আলোচিত আব্দুল এল সায়েদ, জিতবেন তিনি?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কারা নির্বাচিত হবেন, এর গুরুত্ব কী?