ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রেমের টানে বরিশাল থেকে আসা কলেজছাত্রী তানোর হাসপাতালে


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ১১:৩
রাজশাহীর তানোরে প্রেমের টানে বরিশাল থেকে আসা ঢাকা ইডেন কলেজছাত্রী ৪ দিন ধরে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। গত বুধবার (৩১ আগস্ট) তানোর থানা পুলিশ ওই ছাত্রীকে তার প্রেমিকের বাড়ি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
 
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও রহস্যজনক কারণে বিষয়টি এড়িয়ে যাচ্ছে প্রশাসন। ফলে অসহায় হয়ে পড়েছেন ওই ছাত্রী। তার পরিবারও ডাকে সাড়া দিচ্ছে না বলে জানান ওই ছাত্রী।
 
পুলিশ ও এলাকাবাসীসহ ওই ছাত্রীর সাথে কথা বলে জানা গেছে, তানোর উপজেলার চাঁন্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েল রানার সাথে (ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কর্মরত) গত ৪ বছর আগে হাতিরঝিলে তাদের পরিচয়। ওই পরিচয়ের সূত্র ধরে বরিশালের ঝালকাঠির জনৈক ব্যক্তির মেয়ে ঢাকার ইডেন কলেজের ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ৪ বছর ধরে দৈহিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন জুয়েল রানা। জুয়েলের ঢাকার বাসার দারোয়ান ওই ছাত্রীকে তার স্ত্রী বলে জানতেন।
 
এঅবস্থায় জুয়েল রানা তার প্রেমিকা ইডেন কলেজের ওই ছাত্রীকে না জানিয়ে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় জনৈক এক স্কুল শিক্ষকের মেয়েকে বিয়ে করে আবার ঢাকায় গিয়ে তার প্রেমিকার কাছে বিয়ের বিষয়টি গোপন রেখে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন। এ অবস্থায় গত ১৫ দিন আগে জুয়েলের বিয়ের বিষয়টি জানতে পেরে জুয়েলকে প্রশ্ন করেন ওই ছাত্রী। কিন্তু জুয়েল বিয়ের বিষয়টি অস্বীকার করেন। এ অবস্থায় ওই ছাত্রী গত রোববার সকালে জুয়েলের বাড়িতে আসেন। কিন্তু জুয়েলের পরিবার তাকে নির্যাতন করে তাড়িয়ে দিলে একই গ্রামে জুয়েলের নানার বাড়িতে আশ্রয় নেন। সেখানে এক দিন থাকার পর তাকে তাড়িয়ে দিলে ওই গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। প্রভাবশালী জুয়েল পরিবারের চাপের মুখে পরদিন বুধবার ওই বাড়ির মালিক ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে দেয়।
 
পরে  ওই ছাত্রী ৯৯৯-এ ফোন করলে তানোর থানা পুলিশ তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর আর কোনো খোঁজ খবর নেয়নি। বর্তমানে ওই ছাত্রী তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অসহায়ের মতো পড়ে রয়েছেন।
 
সরেজমিন তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তার সাথে কথা বলার পর তার শারীরিক বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত নার্স বলেন, কয়েকটি পরীক্ষা করাতে হবে। কিন্তু কেউ না থাকায় এভাবেই পড়ে রয়েছে ওই ছাত্রী বলেও জানান তিনি।
 
এ বিষয়ে প্রেমিক জুয়েলের পিতা চাঁন্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলাম বলেন, তাকে কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।
 
এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ওই ছাত্রী ৯৯৯-এ ফোন করেছিল। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এমএসএম / জামান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ