ফরিদপুরে কৈজুরী বিশ্ব জাকের মঞ্জিলে দুই দিনের ইসলামী সম্মেলন সমাপ্ত
ফরিদপুরের কৈজুরী বিশ্ব জাকের মঞ্জিলে ইসলামী মহাসম্মেলন রাতভর নফল ইবাদত-বন্দেগি, তেলাওয়াতে কালামে পাক, জিকির আসকার, দফায় দফায় মিলাদ মাহফিল এবং প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় বিশ্বওলীর অবদান এবং হেদায়েতের জীবন আলোকপাত শেষে রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
এর আগে বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরীর পবিত্র ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ইসলামী সন্মেলন শনিবার দুপুর থেকে শুরু হয়। জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী দফায় দফায় ভক্তদের সাথে সাক্ষাৎ দেন।
বিশ্ব জাকের মঞ্জিলে ইসলামী মহাসম্মেলনের সার্বিক পরিচালনা করেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়া। এ ইসলামী সম্মেলনে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক শান্তিকামী মানুষ যোগ দেন। আখেরি মোনাজাতে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, ২০০১ সালের ৬ সফর রাত ১টা ৩৫ মিনিট মোতাবেক ৭ সফর ওফাত লাভ করেন বিশ্বওলী।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied