তজুমদ্দিনে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে অবস্থিত ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি গত ১০ বছর যাবৎ শিক্ষক সংকট নিয়ে ধুঁকছে। প্রয়োজনীয় শিক্ষক না থাকায় স্কুলে নামমাত্র পাঠদান করা হচ্ছে। শিক্ষক সংকটের চরম আকার ধারণ করায় কঠিন সময় পার করছে তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষা খাতে এই বিদ্যালয়ের অনেক সুনাম ও অর্জন থাকলেও শিক্ষক ও জনবল সংকটে বর্তমানে তা তলিয়ে যাওয়ার দ্বারপ্রান্তে।
শিক্ষক সংকট, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকা, এক বিষয়ের শিক্ষক দিয়ে অন্য বিষয়ে ক্লাস নেয়া, জনবল সংকটসহ নানা সমস্যায় উপজেলার এই বিদ্যালয় টি। বিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ১১ জন শিক্ষক থাকার কথা থাকলেও ৪০০ ছাত্রীর পাঠদানে শিক্ষক আছেন পাঁচজন। এর বিপরীতে শূন্যপদ রয়েছে ৯টি, প্রধান শিক্ষক একজন, সহকারী প্রধান শিক্ষক একজন, বাংলা বিষয়ে একজন, ভৌত বিজ্ঞান একজন, কৃষি শিক্ষায় একজনসহ অফিস সহকারী একজন, অফিস সহায়ক একজন, নিরাপত্তা প্রহরী একজন, আয়া একজন।
শিক্ষার্থী নুসরাত ও মাহিয়া মাহি বলে, বিজ্ঞান বিভাগের সকল বিষয়ে একই শিক্ষকের ওপর নির্ভর করতে হয়। আসলে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না হলে শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষা দিতে পারেন না। তাই প্রাইভেট টিউটরের ওপর নির্ভর ও বাসায় অতিরিক্ত চাপ নিতে হয়।
বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক মো. হানিফ মুন্সি বলেন, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে আমরা তজুমদ্দিনের শ্রেষ্ঠ বিদ্যালয় মনে করি। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে শিক্ষক ও কর্মচারী সঙ্কট রয়েছে। ফলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আমরা অভিভাবকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।
শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক মো. শাহ আফজাল শাহিন বলেন, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় বাইরে থেকে লোক ডেকে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং আমাদের জন্য।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেন বলেন, বিগত ১০ বছর যাবৎ এই বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তাই আমি তিনজন অতিথি শিক্ষক দিয়ে কোনোরকমে পাঠদান চালিয়ে নিচ্ছি। বিষয়টি লিখিতভাবে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি আমাদের শিক্ষক সংকট দ্রুত পূরণ হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম জানান, শিক্ষক সংকটের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। অতিদ্রুত বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন হবে বলে আশা করছি।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied