ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সরকারি ওষুধ ফেলে দেয়ার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ১:২৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধারের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. খন্দকার আবু সাঈদকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বিষয়টি নিশ্চত করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, শুক্রবার সকালে পরিত্যক্ত অবস্থায় ওষুধ উদ্ধার করেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে হাসপাতাল থেকে লোক পাঠানো হয় এবং গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া জন্য তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে উপজেলার রেহাইগাবসারা এলাকার গাবাসারা কমিউনিটি ক্লিনিকের পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় সরকারি ওষুধ উদ্ধার করেন স্থানীয়রা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা ঘটনাস্থলে এসে ইউপি সদস্যের কাছে ওষুধ হেফাজতে রাখেন। এ ঘটনায় ক্লিনিকের স্বাস্থ্য সহকারী নূরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন স্থানীয়রা। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন