পাবনা প্রেসক্লাব নির্বাচনে ফজলু সভাপতি, সৈকত সম্পাদক নির্বাচিত
ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে এবিএম ফজলুর রহমান (সমকাল ও এনটিভি) সভাপতি এবং সেকত আফরোজ আসাদ (বাংলাদেশ প্রতিদিন, সময় টেলিভিশন ও বিডি নিউজ) পুনরায় সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৬৩ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোট দেন। পরে গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-দু’জন সহ-সভাপতি মির্জা আজাদ (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পাবনার আলো) ও শহিদুর রহমান শহিদ (সম্পাদক, দৈনিক নতুন বিশ্ববার্তা), যুগ্ম-সম্পাদক সরোয়ার উল্লাস (প্রথম আলো), অর্থ সম্পাদক সুশীল তরফদার (বাংলাদেশ বেতার), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইয়াদ আলী মৃধা পাভেল ( দৈনিক বিবৃতি), ক্রীড়া সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলিট তালুকদার (যমুনা টেলিভিশন), কল্যাণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম সুইট (বাসস) ও দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় কানু সান্যাল।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-রবিউল ইসলাম রবি (প্রধান সম্পাদক, দৈনিক পাবনা প্রতিদিন), ইয়াছিন আলী মৃধা রতন (সম্পাদক, দৈনিক বিবৃতি), আব্দুল মতিন খান (সম্পাদক, জোড় বাংলা), জহুরুল ইসলাম (রেডিও টুডে), রাজিউর রহমান রুমি ( একুশে টিভি ও মানব জমিন), আব্দুর রশিদ (দৈনিক ভোরের ডাক) ও আবু হাসনা মুহাম্মদ আইয়ুব (সম্পাদক,মুক্তির মিছিল ও আজকের ইতিহাস)।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন।
এর আগের দিন শুক্রবার সকালে সৌহৃদ ও আন্তরিক পরিবেশে সাধারণ সভা (জিএম) অনুষ্ঠিত হয়। সভায় সকলে ঐক্যমতের ভিত্তিতে ক্লাবকে উন্নয়ন ও আরো মর্যাদা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, পাবনা প্রেসক্লাব ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন