ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

করোনায় চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যু


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৫-৭-২০২১ বিকাল ৬:৫৮
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
জানা গেছে, গত ১৮ জুন তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। পরদিন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ‍২১ জুন তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
 
অ্যাডভোকেট আলমগীর হোসেন দুবার ‍আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দুবার সভাপতি নির্বাচিত হন। ২০২১ সেশনে  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। এছাড়া তিনি নিরাপদ সড়ক চাই ও সামাজিক সংগঠন জেলা লোকমোর্চার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৮৬ সালে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন এবং চুয়াডাঙ্গা বারে যোগদান করেন।
 
তার মৃত্যুতে শোকাহত চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ ও সরকারি আর্দশ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মাহমুদ কবির তপন।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ