ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহ পৌরসভার স্থগিত হওয়া নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:২৭

স্থগিত হওয়া ঝিনাইদহ সদর পৌরসভার নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সাথে আচরণবিধি প্রতিপালন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার বলেন, ঝিনাইদহ পৌরসভার নির্বাচনের সকল প্রার্থীকে আচরণবিধি সঠিক ভাবে মেনে চলতে হবে। আবারও আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ইতোমধ্যে নির্বাচন সুন্দর সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোটারেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লটন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটের দুই দিন আগে থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। সব কটি কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, ঝিনাইদহ পুলিশ সুপর মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম পিপিএম (বার), খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সম্প্রতি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।এর আগে, চলতি বছরের ১২ জুন একাধিক সংঘর্ষ, আচরন বিধি ভঙ্গসহ নানা কারনে সদর পৌর সভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। যে নির্বাচনের ভোট গ্রহনের কথা ছিল ওই মাসের ১৫ তারিখে। কিন্তু আইনি জটিলতার কারণে হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছিলেন।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক