রাইস মিলের হুপার ভেঙে প্রাণ হারাল ৩ শ্রমিক
টাঙ্গাইলের গোপালপুরে একটি অটো রাইস মিলের হুপার ভেঙে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩ শ্রমিক। রোববার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রো ফুড প্রাডাক্টস্ লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে একতা এগ্রোফুড প্রাডাক্টস লিমিটেড নামের ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। রাতের শিফটে ৬ শ্রমিক কাজ শুরু করেন। রাত নয়টার পরে বিকট শব্দে প্রায় এক হাজার মন চালসহ ওই নতুন হুপারটি ভেঙ্গে পড়ে। এতে কর্মরত শ্রমিকরা এর নিচে চাপা পড়ে।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied