সোনাগাজীতে অসহায় বিধবার গরু চুরি
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের এক অসহায় বিধবার দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের করিমুল হক হুজুরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গভীর রাতে উত্তর চরসাহাভীকারী গ্রামের গৃহিণী ফাতেমা খাতুনের ১টি দুধের গাভী ও ১ টি ষাঁড় তার গোয়ালঘর থেকে চুরি হয়। চুরি হওয়া দুটি গরুর দাম প্রায় ১লাখ ৫০ হাজার টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেছেন।
বিধবা ফাতেমা বলেন, এ গরু দুটি আমার চলার একমাত্র অবলম্বন ছিল। স্বামী মারা যাওয়ার পর প্রতি বছর কোরবানির ঈদের উদ্দেশ্যে এক থেকে দুটি গরু বিক্রি উপযোগী করি ও একটি গাভীর দুধ বিক্রি করে কোনোরকম সংসার চালাই। এখন আমার ভিক্ষা করা ছাড়া উপায় নেই।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইদানীং এলাকায় গরু চুরির প্রবণতা বেড়ে যাওয়ায় কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এলাকার অনেক কৃষক রাতজেগে তাদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বলেন, এটি অত্যান্ত দুঃখজনক। এর আগেও ওই একই বাড়ি থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছিল। বর্তমানে এলাকার অনেক কৃষক রাত জেগে তাদের গোয়ালঘর পাহারা দিচ্ছেন তবুও এ অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied