ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের সাবেক মেয়রকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে ঝাড়ু মিছিল


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৪:২৯
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের দাবিতে ফরিদপুরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি নামে একটি সংগঠন। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ফরিদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 
 
পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
 
জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সম্প্রতি ফরিদপুরের আদালতে একটি মামলা দায়ের করেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান। ওই মামলায় গত বুধবার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 
 
উল্লেখ্য, এ মামলার আজ হাজির হওয়ার কথা ছিল সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাবেক মেয়র ফরিদপুরের আদালতে হাজির হননি।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান