বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করার : পর্যটন প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসব কথা বলেছেন, বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার মাধ্যমে এটাকে প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে সে লক্ষ্যে কাজও শুরু হয়েছিল। কিন্তু ১৫ আগস্ট পৈশাচিক হত্যাকাণ্ড তার সকল ইচ্ছাকে নস্যাৎ করে দিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটের উদ্বোধনী অনুষ্ঠানে তি এ কথা বলেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটের উদ্বোধন করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের অতিরিক্ত সচিব মো. অলি উল্যাহ, সুকেশ কুমার, আবু তাহের, যুগ্ম সচিব জামিল আহমেদ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, পৃথিবীর মধ্যে যত ইন্ডাস্ট্রি রয়েছে তার কোনটি সাসটেইনেবল নয়। একমাত্র ট্যুরিজম ইন্ডাস্ট্রিই সাসটেইনেবল। একটা দেশের চালিকাশক্তি হিসেবে সবচেয়ে তার জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারে ওই দেশের প্রকৃতি।
তিনি আরো বলেন, মরিশাস প্রতি বছর ১৫ হাজার ৭০০ ডলার শুধু পর্যটন খাত থেকে আয় করে। সেখানে এমন কিছু ব্যতিক্রম দেখিনি, যা বাংলাদেশে নেই। তবে সেখানে পর্যটকরা যথেষ্ট নিরাপত্তা পায়, নিরাপদে বেড়াতে পারে; এটাই তাদের একমাত্র পুঁজি। বিধাতা বাংলাদেশে এমন প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন, এ সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটন কর্পোরেশন তৈরি করেছেন।
২০১৬ সালের ঘোষণাকৃত পর্যটক বর্ষ উপলক্ষে ৯ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ২০১৯ সালে সালনা রিসোর্ট এবং পিকনিক স্পট নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মান কাজ শেষ হয় চলতি বছরের জুন মাসে। ৩.১২ একর ভূমির ওপর গাজীপুরস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনায় রিসোর্টটি তৈরি করা হয়েছে।
রিসোর্টে ৬টি আধুনিক কটেজ, শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কটেজে ২টি বেডরুম, ১টি ড্রইং কাম ডাইনিং রুম রয়েছে। আধুনিক স্থাপত্য নকশায় শীতাতপ নিয়ন্ত্রিত ৬০ আসনবিশিষ্ট রেস্তোঁরা, অভ্যর্থনা কাউন্টার, ৩টি স্যুভিনর শপ, ১টি কফি কর্নার, দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স হল, গ্রুপ ট্যুরিস্টদের ডে-আউটিংয়ের জন্য ২টি পিকনিক শেড এবং ১টি কুকিং শেড রয়েছে, যেখানে ২০০ থেকে ৩০০ লোকের সব ধরণের খাবার প্রস্তুতের ব্যবস্থা রয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মন্ত্রী পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট ঘুরে দেখেন।
এমএসএম / জামান
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied