বিএমডিএ'তে সাংবাদিকদের ওপর হামলা, নিন্দা ও বিচার দাবি
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। এ দৃশ্য সরাসরি সম্প্রচার (লাইভ) করা হচ্ছিল বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে। এতে ক্ষিপ্ত হয়ে এটিএন নিউজের সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে। ভেঙে ফেলা হয়েছে ক্যামেরা ও বুম। ক্যামেরা ভেঙে ফেলার কারণে এটিএন নিউজের লাইভ বন্ধ হয়ে যায়।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বরেন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত হওয়ার পর এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কানের ওপর আঘাতে ক্যামেরাপারসন রুবেল শুনতে পাচ্ছেন না বলে জানিয়েছেন রিপোর্টার বুলবুল হাবিব।
ভুক্তভোগী সাংবাদিক বুলবুল হাবিব জানান, তাঁরা বিএমডিএ থেকে লাইভ দিয়ে দেখাচ্ছিলেন যে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসেন না। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালেই আসেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ। তিনি এসেই বলেন, ‘কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে?’ তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে ঢুকে যান।
এরপর কিছু কর্মচারীকে নিচে পাঠিয়ে হামলা চালানো হয়। লাইভ চলাকালেই বুলবুল হাবিব ও রুবেলকে মারধর শুরু করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে তারা চিকিৎসার জন্য হাসপাতালে যান।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকেরা। তারা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছেন।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদকে ফোন করা হলে তিনি ধরেননি।
এ নিউজ লেখার সময় পর্যন্ত বিএমডিএর ভান্ডার রক্ষক মোঃ জীবন ও ড্রাইভার আব্দুস সবুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএমডিএ'র সচিব শরিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে একথা জানানো হয়।
তবে রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সহ রাজশাহী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ঘটনার মূল দোষী ও হুকুম দাতাদেরও শাস্তর দাবি জানিয়েছেন।
এমএসএম / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied