বিশ্বে মৃত্যু ছাড়াল ৪০ লাখ
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। তবে মৃত্যুতে ব্রাজিল রয়েছে শীর্ষে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ কোটি ৪৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ লাখের ঘর।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪৯ লাখ ২২ হাজার ৪১৫ জন। এর মাঝে মারা গেছেন ৪০ লাখ ৪৮০ জন। এ সময়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৯২ লাখ ৯১ হাজার ৮৬৩ জন।
করোনা আক্রান্ত ও মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত আর মৃত্যুর হিসেবে দ্বিতীয় অবস্থান ব্রাজিলের।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৬ লাখ ২১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের আর ভারতে ৪ লাখ ৩ হাজার ৩১০ জনের।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে দেশে বাড়ছে সংক্রমণের হার ও মৃত্যু। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন নয় লাখ ৫৪ হাজার ৮৮১ জন। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আট লাখ ৩৯ হাজার ৮২ জন।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক