ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শহীদ জামিলের সমাধিতে যুবমৈত্রীর শ্রদ্ধা নিবেদন


শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে রাজশাহী মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ জামিল আক্তার রতনের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করেন প্রস্তুতি কমিটির নেতারা।
 
মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সাবেক ছাত্রনেতা রায়হান হালিম, মোশাররফ হোসেন, কামরুল হাসান সুমন, হাফিজুর রহমান সাগর, মনিরুল ইসলাম, হারুন, অন্তর, বাঁধন, ইমাম হোসেন, ফরহাদ হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরিফ হোসেন, নাজমুল হাসান, সোহেল, মিঠুন, দিদিরুল ইসলাম ইস্তো, জনি, রুবেল প্রমুখ।
 
শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্তুতি কমিটির নেতারা সমাধির সামনে দাঁড়িয়ে শহীদ জামিলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় নেতৃবৃন্দ আগামী সময়ে যুব মৈত্রীকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কার্যত সকল পদক্ষেপ গ্রহণের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম