বাংলাদেশ-ভারতের অটুট বন্ধনে ঝিনাইদহে লোক সংস্কৃতি উৎসব সম্পন্ন
‘সত্য যেথা সমাদৃত বাংলাদেশ-ভারতের অটুট বন্ধনে’ প্রতিপাদ্যে ঝিনাইদহে লোক সংস্কৃতি উৎসব ২০২২ সম্পন্ন হয়েছে। গনগঙ্গা লিটল ম্যাগাজিন পএিকা পরিষদের আয়োজনে এবং ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টুর পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়।
লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ সাইদুল করিম মিন্টু।
জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে সংস্কৃতি উৎসবে বিশেষ আলোচক ও অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সরকারি কৌঁসুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়ার শিক্ষক, সাহিত্যিক ও গবেষক ড. দয়াময় রায়, ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর মনোজ কান্তি মণ্ডল। ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনায় অংশগ্রহণ করেন গনগঙ্গা লিটল ম্যাগাজিনের সম্পাদক দিলীপ ঘোষ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন গরিব কবি গুলজার হোসেন।
লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের মধ্যেদিয়ে এপার বাংলা ও ওপার বাংলা অভূতপূর্ব অবদান এক আত্মার সেতুবন্ধ সম্পূর্ণ নতুনদের সামনে থেকে বলার সাহস ভালোবাসা নিরন্তর পথচলার বিকশিত আলোই ভারতীয় অতিথি বৃন্দদের সাথে নিয়ে গান কবিতা নৃত্য সবান্ধবে উপভোগ করেন এ জেলার মানুষ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাতে হাজারো লোকের সমাগম আর প্রাণের উন্মাদনায় বর্ণিল হয়ে ওঠে লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠান। ঐতিহ্যবাহী লোকগানের সুরে মাতোয়ারা হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। গানের সঙ্গে চলতে থাকে গণধামাইল।
আলোচকবৃন্দ বলেন, বাংলার লোক সংস্কৃতির ভাণ্ডার বহু বিস্তৃত। না চিনলে চিরকাল তা অব্যবহৃতই হয়ে থাকবে। লোক সংস্কৃতির উপদানগুলো শুধুমাত্র লিখিত ও পাঠ্য নয়। আসলে আমাদের প্রাত্যহিক জীবনচারণই সংস্কৃতি। সবশেষে আমন্ত্রিত দলের হাতে উৎসব স্মারক তুলে দেন অথিতিবৃন্দ।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু