ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, মক্তব শিক্ষক গ্রেফতার


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৩:৫৩

ঢাকার সাভারে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইউসুফ (৩২) নামে এক মক্তব শিক্ষককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাভারের বনগাঁও ইউনিয়নের গোপের বাড়ি আব্দুর রহমান জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা দায়ের করেছেন (মামলা নং ২৮)।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দৈনিক সকালের সময়কে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

গ্রেফতারকৃত মো. ইউসুফ পাবনা জেলার আমিনপুর থানার শ্যাম সুন্দরপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি দেড় বছর ধরে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নে একটি ভাড়া বাড়িতে থেকে গোপের বাড়ি আব্দুর রহমান জামে মসজিদে ইমামতির পাশাপাশি গ্রামের শিশু শিক্ষার্থীদের নিয়ে বেতন ছাড়াই মক্তবে শিক্ষকতা করে আসছিলেন। এমন নিকৃষ্ট ঘটনার পর গ্রামবাসীর মাঝে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো মো. ইউসুফের শিক্ষকতায় পরিচালিত আব্দুর রহমান জামে মসজিদের মক্তবে এলাকার অন্য শিশু শিক্ষার্থীদের সাথে গত রোববার (৪ সেপ্টেম্বর) সকালে কোরআন তেলাওয়াত শিখতে যায় ভুক্তভোগী (১০) শিক্ষার্থী। ক্লাস শেষ হলে অন্য শিক্ষার্থীরা বাড়ি চলে গেলেও ওই শিক্ষার্থীকে ঝাড়ু দেয়ার নাম করে লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন মো. ইউসুফ। শিশুটি চিৎকার করলে ওই শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখায় অভিযুক্ত। বাসায় ফেরার পর অস্বাভাবিক আচরণে মায়ের সন্দেহ হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মাকে সব ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বনগাঁও এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে পুলিশের কাছে তার দোষ স্বীকার করেছে । এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

জামান / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার