ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৫ কোটি টাকার হেরোইনসহ আটক ১


র‍্যাব-৫-এর মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পদ্মার চর এলাকা থেকে  ৫ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সীমান্তবর্তী বকচর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আজ এ বিষয়ে রাজশাহীতে র‍্যাব-৫-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে র‍্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সীমান্তবর্তী ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারি হুমায়ুন কবিরকে (৩৭) গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যমতে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন, নগদ ৫০ হাজার টাকা, ১ টি মোবাইল ও ১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, র‍্যাবের গোয়েন্দা তথ্যমতে চক্রটি বিভিন্ন সময় দুর্গম বর্ডার এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নৌকা, বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল। মাদক চোরাচালানের কার্যক্রমটি একটি সুবিশাল চক্রের মাধ্যমে সম্পাদিত হয় এবং এই চক্রটিতে ৮-১০ জন চিহ্নিত বড় বড় মাদক ব্যবসায়ী নেতৃত্ব দেয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, এই মাদক চোরাচালান চক্রের আরেকজনকে গত ১৩ আগস্ট একই এলাকা থেকে র‍্যাব-৫ এর সদস্যরা গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে সাড়ে ৪ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছিল।’ গ্রেপ্তারকৃত মাদক চোরাচালান চক্রের এই মূল হোতাকে আইনের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র‌্যাব-৫ এর ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, সহকারী পুলিশ সুপার (অপারেশন্স) সঞ্জয় কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জামান / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম