রাবিতে ৫ দোকানে ৩২ হাজার টাকা জরিমানা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক হাসান আল মারুফের চালানো অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান কালে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি অপরাধে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে অবস্থিত ফয়জুল এণ্ড সন্স দোকানে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে ১৫ হাজার, রফিকুল ইসলামের দোকানে ১০ হাজার, হোটেল ব্যবসায়ী মনির, সুমন ও বাবুর দোকানে ৩ হাজার ও ২ হাজার করে ৭ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ধারা-৩৭ এবং ধারা- ৫১-এ জরিমানা করা হয়েছে।
প্রক্টর দপ্তর সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন হোটেল ও দোকানে অস্বাস্থ্যকর খাবার ও মেয়াদোত্তীর্ণ জিনিস পাওয়ার অভিযোগ থাকায় এসব দোকান মনিটরিং করছি। সেই পরিপ্রেক্ষিতে খাবারের মান সংরক্ষণ ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে।
রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ক্যাম্পাসের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ জিনিস ও অস্বাস্থ্যকর খাবারের বিক্রি রোধে এ অভিযান চালানো হয়। দোকানগুলোতে খবারের গুণগত মান ঠিক রাখতে এ অভিযান চলমান থাকবে।
জামান / জামান
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার