ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিক লাঞ্ছিত ও নির্যাতনের ঘটনায় কলম বিরতির হুঁশিয়ারি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৪৯

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে নির্যাতনের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ বুধবার (৭ আগস্ট) সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সাংবাদিক নির্যাতন আন্দোলন প্রতিরোধ কমিটির নেতারা এ হুঁশিয়ারি দেন।

দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে পূর্বঘোষিত কর্মসূচিতে অভিযুক্ত দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনিরের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি করে আগামী এক সপ্তাহর সময় বেঁধে দিয়ে অনির্দিষ্টকালের কলম বিরতির হুঁশিয়ারি দেন সাংবাদিক নির্যাতন আন্দোলন প্রতিরোধ কমিটির আহ্বায়ক এম নুরুন্নবী ও যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান ধীরু।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক শামসুজ্জোহা পলাশ, চঞ্চল মেহমুদ, মোজাম্মেল শিশির, শমশের আলী, মিরাজুল ইসলাম, শামীম রেজা, মোস্তাফিজ কচি, জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান মিলন।

আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক রকিবুল হাসান তোতা, বিল্লাল হোসেন, আরিফুল ইসলাম মিলন, হাতেম আলী প্রমুখ।

কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তাকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে পরবর্তীতে দামুড়হুদা উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জন করা হবে।

ইতোমধ্যে ওই কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, বিচার বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও দামুড়হুদা মডেল থানা পুলিশ তদন্ত শেষ করেছে।

জামান / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত