আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মামলায় গ্রেফতার করা হচ্ছে না : আইনমন্ত্রী
আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মামলায় গ্রেফতার করা হচ্ছে না, অপরাধীদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
তিনি বলেন বিএনপি-জাতীয় পার্টির আমলে দেশের জনগণ কী পেয়েছে, দেশে যত উন্নয়ন হয়েছে সব আ'লীগের আমলে হয়ে। ভূমি রেজিস্ট্রিশন-নামজারি জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সাব-রেজিস্ট্রার ডিপার্টমেন্টের সবচেয়ে বড় কাজ হচ্ছে জনগণকে সঠিকভাবে সেবা দেয়া।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ) দুপুর ১২টার দিকে নবনির্মিত কালামপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিবন্ধন অধিদপ্তরের উপ-পরিদর্শক শহীদুল আলম ঝিনুক।
উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আ'লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ভাস্কর দেবনাথ বাপ্পি, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ধামরাই উপজেলা আ'লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, ধামরাই পৌর আ'লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, কালামপুর সাব-রেজিস্ট্রার আব্দুল মতিন প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ