কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভা
গাজীপুরের কালীগঞ্জে প্রবীণ, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে উপজেলার তুমলিয়া ধর্মপল্লীর সাধু মাইকেল পালক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মো. আসসাদিকজামান। তুমলিয়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবিন গোমেজের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর মিয়া বাক্কু, নাগরী ইউনিয়ন ফোরামের সভাপতি দিলীপ বণিক, কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা নির্ণয় নরবাট শর্মা, এনিমেটর জয়ন্ত মজুমদার, কারিতাস আরএইচডিপি প্রকল্পের সহকারী মাঠ কর্মকর্তা শিপ্রা রোজারিও প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শারীরিক প্রতিবন্ধী শ্যামল পিউরিফিকেশন এবং নৃত্য পরিবেশন করেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী আতুশী ক্যাথরিন।
এ সময় প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত