ফরিদপুরে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালী
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন প্রধান হত্যার প্রতিবাদে ফরিদপুরে শোক র্যালী করেছে যুবদল। বৃহস্পতিবার দুপুরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে শহরের মুজিব সড়কে জেনারেল হাসপাতালের সামনে থেকে র্যালীটি বের করা হয়। এরপর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে পৌছে সমাবেশ করে।
মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
বক্তাগণ যুবদল নেতা শাওন হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বেআইনিভাবে অবৈধ অস্ত্র দিয়ে শাওনকে হত্যা করা হয়েছে। এরপর পাল্টা বিএনপি ও যুবদল নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা শাওন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন। এছাড়া বিএনপি যুবদল নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
এসময় জেলা যুবদলের সহ-সভাপতি আরমান আহমেদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ খান টিটু, জেলা জাসাসের সভাপতি সৈয়দ রাশেদুল আলম তুহিন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকু প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied