সিআইডির গাড়ির চাপায় ওষুধ কোম্পানির কর্মী নিহত
পিরোজপুরের নাজিরপুরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) পুলিশের গাড়ির ধাক্কায় মো. সোহাগ (২৮) নামের এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনার পর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির।
নিহত সোহাগ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরেরমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি দি একমি ল্যবরেটারিজ লিমিটেডের ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন।
জানা যায়, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডি পুলিশের একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দি একমি ল্যবরেটারিজ লিমিটেডের পিরোজপুরে কর্মরত সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মো. মনির হোসেন সোহাগের মৃত্যু নিশ্চিত করে জানান, সোহাগ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় সিআইডি পুলিশের পিকআপভ্যানটি তাকে পেছন দিয়ে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায়। এরপর শরীরের বাম পাশের উপর দিয়ে গাড়িটি সোহাগকে চাপা দেয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied