ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ আরও ১৫


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১১:২২

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৫ জন।

ইতালি যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

স্টেট মোনাস্টির রেডিও’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় বৃহস্পতিবার তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত আটজন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন।

এছাড়া উপকূলরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ওই নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী বহন করা হচ্ছিল।

একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, নৌকাটি চলতি সপ্তাহে স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে যাত্রা করেছিল। নৌকায় থাকা অধিকাংশ অভিবাসী তিউনিসিয়ান বলেও জানান এই কর্মকর্তা।

রয়টার্স বলছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে অভিবাসীদের কাছে স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট বা কেন্দ্র হয়ে উঠেছে।

সাম্প্রতিক মাসগুলোতে, তিউনিসিয়ার উপকূলে বহু মানুষ ডুবে গেছে। তিউনিসিয়া এবং লিবিয়া থেকে ইতালিতে পাড়ি দেওয়ার চেষ্টার ঘটনাও বেড়েছে অনেক। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে।

গত এপ্রিল মাসের শেষের দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে তারা। অন্যদিকে ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা গেছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

এমএসএম / এমএসএম

হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত

প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭