ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূঞাপুর পৌরসভা যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন, সভাপতি সুরুজ্জামান সুরুজ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১১:৩৮
দীর্ঘদিন পর টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ভূঞাপুর পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ এ সম্মেলনের আয়োজন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সরকার বাদল।
 
পৌরসভা আওয়ামী যুবলীগের আহবায়ক সায়মন আহমেদ ফারদিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাকিউর রহমান কমলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটন। বিশেষ বক্তা ছিলেন- উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম। 
 
এছাড়া সম্মেলনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন। সম্মেলন সুরুজ্জামান সুরুজকে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং আগামী এক সপ্তাহের মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন