ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:৪২

নওগাঁর মান্দায় সাঈদ হোসেন (৭) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আত্রাই নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। নিহত ওই শিশু নওগাঁ সদর উপজেলার ভীমপুর দক্ষিণ আন্ধারকোটা গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার চকবালু গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু সাঈদ হোসেন। গতকাল শনিবার দুপুরে আত্রাই নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু সাঈদ নিখোঁজ হয়। পরে রাজশাহীর একটি ডুবরিদল সন্ধ্যায় আত্রাই নদীতে তল্লাশী চালিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, খেলতে গিয়ে সাঈদ নদীর পানিতে ডুবে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমরা খবর পেয়ে নদী থেকে শিশু সাঈদের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬