ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুর শ্যামল নিসর্গের ২শ তাল গাছের চারা রোপণ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:৫৪
'অক্সিজেনের রাজ্য গড়ি, হরিরামপুর সবুজে ভরি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে বৃক্ষ রোপণ করেছে   হরিরামপুর শ্যামল নিসর্গ নামের  পরিবেশ সংগঠন। শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা  পর্যন্ত উপজেলার গালা ইউনিয়নের বাঙ্গালা নতুন রাস্তায় দুই শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপনে  সমন্বয়কের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক লুতফর রহমান মাদবর ও মাসুদুর রহমান । 
সকাল আটটায় বৃক্ষ রোপণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এসময় সংগঠনের উপদেষ্টা,  আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার উজ্জল, সহসভাপতি দেলোয়ার হোসেন,  সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল,  যুগ্ম সাধারণ সম্পাদক মুনশী সোহাগ, মাহিদুল ইসলাম মাহি,  ট্রেজারার তানভীর রাজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, হরিরামপুর শ্যামল নিসর্গ,  সবুজ হরিরামপুর বিনির্মানে কাজ করছে। তাল গাছের চারাও দেশিয় গাছ বেশি বেশি রোপণ করতে হবে। উপজেলা প্রশাসন সবসময় তাদের সাথে আছে, থাকবে।
 
শ্যামল নিসর্গ সংগঠনের  সাধারণ সম্পাদক প্রণব পাল জানান, বয়রা, চালা, হারুকান্দি , চরাঞ্চলের সুতালড়ি,  লেছড়াগঞ্জসহ পুরো  উপজেলার বিভিন্ন জায়গায় ইতোমধ্যে প্রায় দুইহাজার বৃক্ষ রোপণ করা হয়েছে। আজ দুই শতাধিক তালের চারা রোপণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ