ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে প্রশাসন


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:০
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় করোনা প্রতিরোধে সরকার লকডাউন ঘোষণা করেছেন। ঘোষিত লকডাউন ও বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। মঙ্গলবার (৬ জুলাই) বিরামপুর উপজেলা ও পৌর শহরের বাজারসহ বিভিন্ন এলাকায় জনগণকে সচেতন করতে এবং সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের নেতৃত্বে সকাল থেকে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, বারবার বলা সত্বেও অনেকে বিধিনিষেধ মানছেন না। গোপনে দোকান খোলা রাখছেন, যেখানে সেখানে আড্ডা দিচ্ছেন। এখনো সময় আছে নিজের জন্য এবং পরিবারের জন্য বিধিনিষেধ মেনে চলুন। নইলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। যদি কেউ প্রয়োজন ছাড়া অহেতুক ঘর থেকে বের হয় এবং সরকার ঘোষিত লগডাউনের বিধিনিষেধ অমান্য করে তাহলে প্রশাসন আরো কঠোর অবস্থানে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
 
এদিকে ওসি সুমন কুমার মহন্ত বলেন, লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করে ‍এবং কোনো কারণ ছাড়াই মাস্কবিহীন কেউ যেন ঘরের বাইরে না আসতে পারে সেজন্য আমরা অবিরাম কাজ করছি। জীবনের মায়া ত্যাগ করে সরকারের নির্দেশনা ও মানুষের জানমালের নিরাপত্তা দিতে আমরা সদা প্রস্তুত আছি। তিনি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।
 
অভিযানকালে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার