জৈন্তাপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের খাসিয়া পল্লী পরিদর্শন
জৈন্তাপুরের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের আবাসস্থল মোকামপুঞ্জি শ্রীপুর চা বাগান পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ও তার পরিবারের সদস্যবৃন্দ। গতকাল সন্ধায় সিলেটের জৈন্তাপুর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের আবাসস্থল মোকামপুঞ্জি , শ্রীপুর চা বাগান পরিদর্শন শেষে দি ওয়ার জৈন্তিয়া রিসোর্ট অ্যান্ড পার্কে খাসিয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীদের পরিবেশনা উপভোগ করেন। এসময় তাদের কে ফুল ও পান-সুপারির মালা দিয়ে বরণ করে নেয় আদিবাসী নেতা হেনরি লামিন ও খাসিয়া সম্প্রদায়ের নৃত্যশিল্পীরা। পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার সাদাত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব'র একান্ত সচিব শেখ শামসুল আরেফীন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার ভূমি রীপামণি দেবী, গোয়াইনঘাট সার্কেল এএসপি প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, টুরিস্ট পুলিশ জাফলং জোন ইনচার্জ রতন শেখসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে খাসিয়া সম্প্রদায়ের সাংস্কৃতিক উন্নতিকল্পে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন জৈন্তাপুর এবং উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিকলবন্দী কিশোরীকে উদ্ধার করল প্রশাসন
মাদারীপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হাফেজ নির্বাচনে হিফজুল কুরআন প্রতিযোগিতা
বিজিবির অভিযানে কুমিল্লায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রি-পিস জব্দ
কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
রামুতে বন্য হাতির তাণ্ডব: মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু
রায়গঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
গোবিপ্রবিতে গবেষণা চৌর্যবৃত্তি রোধে টার্নিটিন চালু, ব্যয় ১৪ লাখ টাকা
ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবক গ্রেফতার
নমুনা ডিম ছাড়ার খবর পেয়েই ইতিমধ্যে অনেকেই নেমে পড়েছেন হালদায়।
রাণীনগরে কালবৈশাখীর তাণ্ডবে ইরি ধান লণ্ডভণ্ড: ফলন বিপর্যয়ের শঙ্কায় কৃষক
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ