ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ১৯ মামলার পলাতক আসামী বাবু আটক


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৯-২০২২ বিকাল ৫:৩৬
রাজশাহীর বাঘা থানার অফিসার  ইনচার্জ মো,সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় খুন, ডাকাতি, জালিয়াতি, মাদক সহ মোট ১৯ মামলার আসামি বাবু প্রামাণিককে আটক করা হয়েছে।শুক্রবার ( ৯ সেপ্টেম্বর) বাঘা পৌর ছাতারী এলাকার লুৎফরের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা চোর-ডাকাত দলের সক্রিয় সদস্য ও ১৯ টি বিভিন্ন মামলার আসামি বাবুকে আটক করে বাঘা থানা পুলিশ। 
 
থানা সুত্রে জানাযায়, বাঘা থানা অফিসার ইনচার্জ( ওসি) মোঃ সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় ও ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিমের নেতৃত্বে বাঘা থানা পুলিশ বাঘা পৌর এলাকার ছাতারী গ্রামস্থ জনৈক মোঃ লুৎফরের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য এবং ( খুন মামলা- ০১ টি, ডাকাতি মামলা- ০১ টি, ডাকাতির চেষ্টা মামলা- ০১ টি, দস্যুতা মামলা নং- ০১ টি, জালিয়াতি করে চুরি মামলা- ০১ টি, চুরি মামলা- ০৪ টি, পুলিশ আক্রান্ত মামলা- ০২ টি, মাদকদ্রব্য আইনে মামলা ০৩ টি, অন্যান্য ধারায় মামলা- ০৫ টি) সর্বমোট ১৯ টি নিয়মিত মামলার আসামী মোঃ বাবু প্রামানিক @ বাবলু @ বাবু(৪০), পিতা-মোঃ রমজিৎ আলী @ রমজিত @ রনজিত আলী ,স্থায়ী: গ্রাম- কলিগ্রাম (ক্লিকমোড়) তাহাকে আটক করে। 
আটকের সময় বাবুর হেফাজত হইতে ৩৫.১৫ গ্রাম হেরোইন এবং ০২ টি কাঠের বাট যুক্ত ২৫ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া ও ০১ টি কাঠের বাট যুক্ত ২০ ইঞ্চি লম্বা দেশীয় তৈরী হাসুয়া এবং ০১ টি প্লাষ্টিকের বাট যুক্ত ১২.৯ ইঞ্চি ধারালো স্টীলের ছুড়ি উদ্ধার করা হয়। 
 
বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এই সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথকভাবে ০২টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে অদ্য ইং ১০/০৯/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

​মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি

তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোবিপ্রবিতে আর্কিটেকচার বিভাগে বিশেষ ক্লাস, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন সকল পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত