ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে গাড়ির ধাক্কায় তেজগাঁও কলেজের শিক্ষার্থী নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১১:৪৬

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. আলী হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

আলী হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তার চাচা আমানুল্লাহ জানান, সকাল ৭টার দিকে স্কুলে যাওয়ার সময় তিব্বত এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি ধাক্কা দেয় আলীকে। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে পাশের একটি স্থানীয় হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে। বর্তমানে তেজগাঁও কুনিপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জামান / জামান

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি