ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে অতর্কিত হামলা : ৫০ হাজার টাকা লুট


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১২:২
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা মো. ইলিয়াস সরদারের ওপর অতর্কিত হামলা চালিয়ে পাট ও পেঁয়াজ বিক্রির ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল হামলাকারীরা নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে। 
 
রোববার (১১ সেপ্টেম্বর) হাসপাতালে গেলে মো ইলিয়াস সরদার জানান, শুক্রবার সন্ধ্যায় কানাইপুর বাজার থেকে পাট ও পিঁয়াজ বিক্রী করে বিক্রিত টাকা নিয়ে বাড়ি যাবার পথে রণকাইল বাজার এলাকায় সন্ত্রাসী রাজু মাতুব্বর , নাসু কাজী , দিদার, মনিরসহ ২৫ জনের একটি দল রাস্তায় গতিরোধ করে। আমি মোটরসাইকেল থেকে নামার পূর্বেই ঘুষি ও লাথি মারে এবং এলোপাতাড়ি দেশীয় লাঠিসোটা দিয়ে পেটাতে থাকে। আমার পকেটে থাকা পাট ও পেঁয়াজ বিক্রির টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাথে আমার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসী গ্রুপটি পালিয়ে যায়। আমাকে গুরুতর অবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আমি ৩ দিন ধরে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছি। 
 
ইলিয়াস সরদার আরো জানান, এই সন্ত্রাসী গ্রুপটি ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেনের। 
 
এ বিষয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, ইলিয়াসের ওপর সন্ত্রাসী হামলাটি দুঃখজনক। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে । তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী গ্রুপটি আমার লোক হতে পারে না। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান