ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ২:৫

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে পূর্ববিরোধের জের ধরে ২৬ বছর বয়সী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

নিহত হাফিজুর রহমান (২৬) হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে এবং স্থানীয়  খৈল-ভুসির ব্যবসায়ী ছিলেন। ঘটনার পর এলাকাবাসী বাঘলবাড়ী গ্রামের ইসামুদ্দিন ফকিরের ছেলে অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৯টার দিকে হাফিজুর রহমান স্লুইসগেটের কাছে একটি চায়ের স্টলে বসেছিলেন। এ সময় রমজান আলী হাফিজকে স্লুইস গেটের পাশে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে সটকে পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিক্ষুব্ধ জনতা এলাকা ঘেরাও করে অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন