অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান!
অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ( ১০ সেপ্টেম্বর) বিকেলে তাকে বহনকারী একটি প্লেন মধ্য আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দিলে পাইলট সেটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন। ভারতীয় বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবা পাঞ্জাবের গুজরানওয়ালায় এক রাজনৈতিক জনসভায় বক্তৃতা করার কথা ছিল ইমরান খানের। সভাস্থলের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পর ইমরান খানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পাইলট তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করান। পরে ইমরান খান সড়কপথে গুজরানওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন।
এদিকে পিটিআইর নেতা আজহার ওয়ানি স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানকে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ইসলামাবাদে ফিরে আসে। যান্ত্রিক গোলযোগের খবরটি সঠিক নয়।
গুজরানওয়ালার রাজনৈতিক জনসভায় অংশ নিয়ে ইমরান খান সতর্ক করে বলেন, দেশ ও অর্থনীতির আরও বিপর্যয় হলে এই সরকারকে দায় নিতে হবে। নারী বিচারকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এরইমধ্যে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
প্রীতি / প্রীতি
হরমুজ প্রণালি এখন ‘শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে’, দাবি ট্রাম্পের
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১১১, নিখোঁজ শত শত
প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক
নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩