ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

‘কুকুরের সঙ্গে কবর দিবা’ লিখে দুই বোনের আত্মহত্যার চেষ্টা


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৩:২১
 নারায়ণগঞ্জের আড়াইহাজারে পোষা কুকুর মারা যাওয়ায় দুই বোন ঘুমের ওষুধ সেবন করে ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়াইহাজারের মুকুন্দী এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহত দুই বোন হলেন- ওই এলাকার মোস্তফা মিয়ার মেয়ে পারুল আক্তার (২৩) এবং শাহনাজ (২১)। মোস্তফা মিয়া ওই এলাকার পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন দিন আগে পারুল ও শাহনাজের পোষা কুকুরটি মারা যায়। এজন্য হাতের রগ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন তারা। এছাড়া ঘুমের ওষুধ সেবন করেছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া কুকুরটি তাদের বিছানায় পাওয়া গেছে। একইসঙ্গে কুকুরের সঙ্গে একত্রে কবর দেওয়ার কথা ডায়েরিতে লিখেছেন তারা। এমনকি কুকুরটি মারা যাওয়ার তিন দিন পরও নিজেদের ঘরে রেখেছেন।
 
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার  বলেন, কিছুদিন আগে খেলতে গিয়ে কুকুরটি পায়ে আঘাত পায়। ওই আঘাত থেকে কুকুরটি তিন দিন আগে মারা যায়। কুকুরটিকে তারা টাইগার বলে ডাকতেন। মারা যাওয়ার ফলে দুঃখ-কষ্টে দুই বোন এরপর থেকে ঘুমের ট্যাবলেট ও হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে আসছেন। আজ ঘরের দরজা খুলে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে।
 
তিনি আরও বলেন, দুই বোন একটি ডায়েরিতে লিখেছেন- ‘আমাদের ভাইয়ের (কুকুরের) সঙ্গে দুই বোনকে মাটি দিবা। ভাই আমাদের আদরের ছিল।’
 
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল মোরশেদ বলেন, ডায়েরির পাশাপাশি একটি ভিডিও পাওয়া গেছে। ২ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই বোন মারা যাওয়া কুকুরকে নিয়ে ভিডিও করেছেন। ভিডিওতে তারা বলেছেন, ‘কুকুরটা আমাদের ভাই, সে মারা গেছে। আমরাও মারা যাব, তিনজনকে একসঙ্গে কবর দিবা।’

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার