বারি ও ইনতেফার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনতেফার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. ফেরদৌসী ইসলাম এবং ইনতেফা এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জনাব কাজী ম. আ. দাউদ ইব্রাহীম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. অপূর্ব কান্তি চৌধুরী, প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফ উদ্দিন আহমেদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. হাবিব মোহাম্মদ নাসের, বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইং ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ঊর্ধ্বতন বিজ্ঞানীবৃন্দ এবং ইনতেফা’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনতেফা’র ভাইস-প্রেসিডেন্ট জনাব আব্দুল জলিল প্রামানিক।
এ সমঝোতা স্মারকের আওতায় বারি ও ইনতেফা দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে একযোগে কাজ করবে। এছাড়া বারি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির সাহায্যে ইনতেফা আধুনিক ও মানসম্পন্ন পরিবেশবান্ধব বিভিন্ন ধরনের কৃষি পণ্য যেমন কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক, সার ইত্যাদি কৃষকদের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাবে।
এমএসএম / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied