ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত জাকিরের


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ২:৩০
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের মহিবুল হকের ছেলে ক্যান্সার আক্রান্ত মোঃ জাকির হোসেনের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে। জাকির হোসেন গত ১বছর ধরে মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তার পরিবার পথে বসেছে। 
 
জাকির হোসেনের তিন সন্তান ও পরিবারের চোখ-মুখে এখন কেবলই ঘোর অন্ধকার। সহায়-সম্বল যা ছিল তা বহু আগেই চিকিৎসার পেছনে খরচ করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ মতে আরো প্রায় ৭ লাখ টাকা লাগবে চিকিৎসা শেষ করতে। 
 
সামান্য দিনমজুর পরিবারের পক্ষে তা জোগান দেয়া কোন ভাবেই সম্ভব নয়, এখন টাকার অভাবে চিকিৎসা পুরোপুরি বন্ধ। তাই স্বামীর চিকিৎসার জন্য দেশবাসীর সহায়তা চেয়েছে তার স্ত্রী ফজিলাতুন্নেসা। 
 
শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া জানান, ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল, তাই কারো একার পক্ষে এই চিকিৎসা সহায়তা দেয়া সম্ভব নয়। তার চিকিৎসায় বিত্তশালীদের সকলের সহায়তা প্রয়োজন।
 
তজুমদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান সিদ্দিক বলেন, প্রকৃত ক্যান্সার আক্রান্ত হলে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিলে সরকারি ভাবে ৫০ হাজার টাকা সহায়তার সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার ছয়টি দূরারোগ্য রোগীর জন্যও একই সহায়তার ব্যবস্থা রেখেছে।
 
জাকির হোসেনের সাথে যোগাযোগের মাধ্যম মোবাইল- 01799554190 বিকাশ পার্সোনাল। 

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন