পিরোজপুরে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষ
বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে পিরোজপুরে তিন দিনব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর, আইএফআরসি, জার্মান রেডক্রসের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহযোগিতায় ও রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের আয়োজনে ইউনিট কার্যালয়ে এ প্রশিক্ষণ শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। ইউনিটের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানাউল্লাহ সানা, ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার শুভ। এসময় পিরোজপুর জেলা ও বিভিন্ন উপজেলা ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠান শেষে প্রত্যেকটি উপজেলার সকল বিদ্যালয়ে দক্ষ স্বেচ্ছাসেবক তৈরি ও যেকোনো দুর্যোগ মোকাবেলায় দক্ষ স্বেচ্ছাসেবী কাজের লক্ষ্যে প্রাক-পরবর্তী পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ৩০ জন যুব সদস্যকে সনদপত্র বিতরণ করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত